ঢাকা ০২:২৮ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত নেতার হুমকি, জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করলেন বিএনপির প্রার্থী

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:২৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫২৩ বার পড়া হয়েছে

এবার ফেনী৩ আসনে বিএনপির প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু জীবনের নিরাপত্তা চেয়ে দাগনভূঞা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মিন্টুর পক্ষে জিডিটি করেন নির্বাচনে ধানের শীষের পক্ষে এজেন্ট মোহাম্মদ শামছুদ্দিন।

এতে উল্লেখ করা হয়, ৪ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া বাজারে জামায়াতের নির্বাচনি সভায় মিন্টুকে উদ্দেশ করে দলটির নেতা মেজবাহ উদ্দিন সাঈদ বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ডা. শফিকুর রহমান ক্ষমতায় গেলে আপনি কোথায় পালিয়ে যাবেন? তিনি দম্ভ করে বলেন, শেখ হাসিনা ভাত রেখে পালিয়ে গেলো! আপনাকে কি রেখে পালাতে হবে তা আমি বলতে চাই না।

এদিকে জিডিতে দাবি করা হয়, বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে প্রতিনিয়ত হুমকিধমকি দিয়ে আসছেন মেসবাহসহ জামায়াত নেতারা। এতে করে সম্মানহানি ও নিজের জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে মনে করেন মিন্টু।

আবদুল আউয়াল মিন্টু বিএনপির মনোনীত ফেনী৩ সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী। তার বাড়ি দাগনভূঞা উপজেলার আলাইয়ারপুর গ্রামে। তিনি আলহাজ শফি উল্লাহ ও বদরের নেছার বড় ছেলে।

জনপ্রিয় সংবাদ

জামায়াত উন্নয়নে বিশ্বাস করে না, তারা মানুষের আবেগ নিয়ে খেলে: আন্দালিব পার্থ

জামায়াত নেতার হুমকি, জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করলেন বিএনপির প্রার্থী

আপডেট সময় ১১:২৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬