ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভোট চুরি করতে এলে বাড়ি থেকে বিদায় নিয়ে আসবেন: সারজিস আলম

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:১৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫২০ বার পড়া হয়েছে

এবার পঞ্চগড়১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম বলেছেন, এবার যে ভোট চুরি করতে আসবে তাকে বাড়ি থেকে বিদায় নিয়ে আসতে বলবেন। গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনি শেষ জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রক্ত দিয়ে দিবেন, জীবন দিয়ে দিবেন, কিন্তু একটা ভোট চুরি করতে দিবেন না। যে ভোট চুরি করার আশায় আসবে তার একমাত্র ঠিকানা হবে হাসপাতাল। তাকে বাড়ি থেকে শেষ বিদায় নিয়ে আসতে বলবেন। আমরা স্পষ্ট করে নির্বাচন কমিশনসহ সবাইকে বলতে চাই, ইলেকশন ইঞ্জিনিয়ারিং কিংবা বিন্দুমাত্র কোনো ধরনের নীল নকশা কেউ যদি বাস্তবায়ন করার চেষ্টা করে, সর্বশেষ প্রধান নির্বাচন কমিশনারের পরিণতি যেন তারা মনে রাখে।

তার গলায় জুতার মালা ছিল, আপনার গলায় কোন মালা থাকবে আপনি কল্পনাও করতে পারবেন না। ১২ তারিখের লড়াই আমাদের মুক্তির লড়াই। ১২ তারিখের লড়াই ইনসাফ প্রতিষ্ঠার লড়াই। আমরা জীবন দিয়ে, রক্ত দিয়ে এ লড়াইয়ে বিজয়ী হবো ইনশাআল্লাহ।

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, যদি মনে করেন ২০ বছর আগের ওই নোংরা রাজনৈতিক কালচার, ভয় দেখিয়ে, ব্যালট চুরি করে, ভোট কেন্দ্র দখল করে আপনারা ক্ষমতায় যাবেনসেই স্বপ্ন এই বাংলাদেশের মাটিতে আর বাস্তবায়ন হবে না। আপনারা যে পুরোনো বন্দোবস্তের পুরোনো শকুন, সেটা আমরা এখনো হাড়ে হাড়ে টের পাচ্ছি।

জনপ্রিয় সংবাদ

মবের চেষ্টা করলে শুধু কেন্দ্র নয়, আসনের ভোট স্থগিত হবে: আইজিপি

ভোট চুরি করতে এলে বাড়ি থেকে বিদায় নিয়ে আসবেন: সারজিস আলম

আপডেট সময় ১০:১৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬