ঢাকা ০৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:২৪:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫২৩ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম (ফটিকছড়ি) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেনফুটবলপ্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আহম্মদ কবির করিম।

গতকাল সোমবার (৯ নভেম্বর) রাতে নির্বাচনি প্রচারণার শেষ দিনে অ্যাডভোকেট আহম্মদ কবির করিম এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ‘বৃহত্তর জনস্বার্থ, ইনসাফভিত্তিক রাজনীতি এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে স্বেচ্ছায় নিজের প্রার্থিতা প্রত্যাহার করছি।

একই সঙ্গে তিনি ফটিকছড়ির ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশ, জনগণ ও ন্যায়বিচারের পক্ষে শক্ত অবস্থান নিশ্চিত করতে সবাই দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনকে বিজয়ী করবেন।

অ্যাডভোকেট কবির করিম আরও বলেন, অধ্যক্ষ নুরুল আমিন একজন সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্বের প্রতীক। তার নেতৃত্বেই ফটিকছড়িতে ইনসাফভিত্তিক সমাজ, টেকসই উন্নয়ন এবং মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত হবে বলে দৃঢ়ভাবে আশাবাদী।

জনপ্রিয় সংবাদ

গণভোটে আপনাদের ‘না’ ভোট দিতে হবে: জি এম কাদের

জামায়াত প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

আপডেট সময় ১১:২৪:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬