ঢাকা ০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সুষ্ঠু নির্বাচন হলে, যে ফলাফলই হবে- বিএনপি তা মেনে নেবে: মাহদী আমিন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:৪৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪৮ বার পড়া হয়েছে

ভোট সুষ্ঠু ও গঠনমূলক হলে বিএনপি যে কোনো ফল মেনে নেবে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন। আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মাহদী আমিন বলেন, নির্বাচনী প্রচারণায় যে গণজোয়ার বয়েছে, তাতে বিএনপির জয় অনিবার্য। উৎসবমুখর পরিবেশ রয়েছে। আশা করি, সবাই শান্তিপূর্ণভাবে ভোট দেবেন। বিএনপির নির্বাচন পরিচালনা মুখপাত্র বলেন, ইঞ্জিনিয়ারিং ইলেকশনের বিষয়ে বিএনপির নাম কখনো আসেনি। অবাধ, সুষ্ঠু ও গঠনমূলক নির্বাচন হলে বিএনপিই জয়লাভ করবে। সুষ্ঠু ও গঠনমূলক নির্বাচন হলে, যে ফলাফলই হবে, বিএনপি তা মেনে নেবে।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দল নানাভাবে জাল ভোটের প্রস্তুতি নিচ্ছে। টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। আচরণবিধি অনুযায়ী, তা শাস্তিযোগ্য অপরাধ। যথাযথ ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করছি। বিভিন্ন জেলায় বিএনপির কর্মীদের ওপর দেশীয় অস্ত্রসহ হামলা চালিয়েছে। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ করছি। নির্বাচনে ইতিবাচক পরিবেশ থাকবে, তা নিশ্চিত করবে বিএনপি। বিরোধী দলের প্রতিও একই আহ্বান থাকবে’, যোগ করেন বিএনপির নির্বাচন পরিচালনা মুখপাত্র।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি স্থাপনায় হামলা হলে মার্কিন নৌবহর ডুবিয়ে দেওয়ার হুমকি আইআরজিসির

সুষ্ঠু নির্বাচন হলে, যে ফলাফলই হবে- বিএনপি তা মেনে নেবে: মাহদী আমিন

আপডেট সময় ০১:৪৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬