এবার আমারা ক্ষমতায় এলে নারীরা কেবল ঘরেই সীমাবদ্ধ থাকবেন না; বরং সমাজের মূলধারার নেতৃত্বেও সগৌরবে অংশ নেবেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক একাউন্টে এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন তিনি।
এদিন জামায়াতের আমির বলেন, মা–বোনেরা উৎসবের সাথে সদলবলে ভোটকেন্দ্রে আসুন। ভোটাধিকারের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় নিজেদের ক্ষমতায়ন করুন। যে সমাজ নারীর মর্যাদা রক্ষা করতে পারে না, সেই সমাজ কখনো সমৃদ্ধ হতে পারে না।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা ক্ষমতায় এলে নারীরা কেবল ঘরের নয়, সমাজের মূলধারার নেতৃত্বে থাকবেন সগৌরবে। কর্পোরেট জগত থেকে রাজনীতি– সবখানেই তাঁদের মেধার মূল্যায়ন হবে কোনো বৈষম্য ছাড়াই। আমরা এমন এক দেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছি, যেখানে কোনো মা বা বোনকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না।
নারীদের অধিকার রক্ষার লড়াইয়ে সঙ্গী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের অধিকার রক্ষার লড়াইয়ে আমাদের সঙ্গী হোন।’





















