ঢাকা ০৯:২১ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নতুন কমান্ডার হলেন আহমদ বাহিদি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:১৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • ৫৫৬ বার পড়া হয়েছে

এবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর নিহত হওয়ার পর শূন্য পদ দ্রুত পূরণ করেছে দেশটি। রেভল্যুশনারি গার্ডস প্রধান হিসেবে আহমদ বাহিদিকে নিয়োগ দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি।

আজ রোববার (১ মার্চ) দেশটির সাবেক প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী বাহিদিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের নতুন কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এত তথ্য জানানো হয়েছে। ২০২২ সালের দেশব্যাপী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর প্রাণঘাতী শক্তি ব্যবহারের অভিযোগে বাহিদির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে।

এর আগে শনিবার আইআরজিসির পূর্ববর্তী প্রধান পাকপুরসহ ইরানের কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কমান্ডার নিহত হন। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও নিহত হয়েছেন।

জনপ্রিয় সংবাদ

পথের শেষ কাঁটাও সরে গেল, বহু নাটকের পর মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন থালাপতি বিজয়

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নতুন কমান্ডার হলেন আহমদ বাহিদি

আপডেট সময় ০৩:১৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬