ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এবার ইরাকে মার্কিন সেনাদের আবাসন লক্ষ্য করে হামলা চালিয়েছে ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:২৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ৫১৬ বার পড়া হয়েছে

এবার ইরাকের কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলে মার্কিন সেনাদের আবাসন হিসেবে ব্যবহৃত একটি হোটেলে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। ইরান সীমান্তের নিকটবর্তী এই গুরুত্বপূর্ণ শহরটিতে সংঘটিত হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠীইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকগোষ্ঠীটি দাবি করেছে, তারা এরবিলের একটি নির্দিষ্ট হোটেল লক্ষ্য করে এই ড্রোন হামলা চালিয়েছে, যেখানে মার্কিন সেনারা অবস্থান করছিল।

এদিকে, ইরাকি সংবাদ সংস্থানায়াসামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে এরবিলের একটি ভবনে দাউদাউ করে আগুন জ্বলতে দেখা যাচ্ছে। সংবাদ সংস্থাটির ওই পোস্টে আরও দাবি করা হয়েছে, ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক সরাসরিদখলদার বাহিনীর ঘাঁটিলক্ষ্য করে এই ড্রোনগুলো উৎক্ষেপণ করেছে। এই হামলায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি।

এদিকে একইদিন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে, তাদের নৌবাহিনী সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে একটিজটিল হামলাচালিয়েছে। এছাড়া, আইআরজিসি কুয়েতের আরিফজান ঘাঁটিতেও ড্রোন হামলা চালানোর দাবি করেছে।

জনপ্রিয় সংবাদ

পুলিশ পুনর্গঠনে জাপানের অভিজ্ঞতা কাজে লাগানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

এবার ইরাকে মার্কিন সেনাদের আবাসন লক্ষ্য করে হামলা চালিয়েছে ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’

আপডেট সময় ১১:২৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬