ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হামলা চললে, আত্মরক্ষা অব্যাহত থাকবে: জাতিসংঘে ইরান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:২৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ৫৪৪ বার পড়া হয়েছে

এবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক অভিযানের মুখে কঠোর আত্মরক্ষার হুঁশিয়ারি দিয়েছে ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি জানিয়েছেন, যতদিন পর্যন্ত মার্কিন আগ্রাসন চলবে, ততদিন ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় ও সংকল্পবদ্ধ থাকবে। গত শনিবার থেকে ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অতর্কিত হামলার প্রেক্ষিতে পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এবং সেনাবাহিনী। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই স্থানীয় সময় সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে সাংবাদিকদের মুখোমুখি হন ইরাভানি।

রাষ্ট্রদূত ইরাভানি স্পষ্ট করে বলেছেন, ইরানের সামরিক অভিযান শুধুমাত্র শত্রুভাবাপন্ন শক্তির যুদ্ধরত বাহিনী এবং সামরিক স্থাপনার ওপর পরিচালিত হবে। তিনি জোর দিয়ে বলেন, আমরা কোনো বেসামরিক নাগরিক কিংবা প্রতিবেশী দেশগুলোর স্বার্থকে লক্ষ্যবস্তু করছি না। টার্গেট শুধু সামরিক লক্ষ্যবস্তু। ইরান এই উত্তেজনা বৃদ্ধি বা নতুন কোনো যুদ্ধ চায় না বলে দাবি করেছেন এই কূটনীতিক। তবে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে ইরান কোনো আপস করবে না।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, যতদিন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই আগ্রাসন অব্যাহত থাকবে, ইরান তার আত্মরক্ষায় তত দ্রুত এবং চূড়ান্ত পদক্ষেপ নেবে। উল্লেখ্য, গত শনিবার থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এর প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক সম্পদ এবং ইসরায়েলের দখলকৃত এলাকাগুলোতে অবস্থিত বিভিন্ন লক্ষ্যবস্তুতে পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছে তেহরান।

বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই বক্তব্য সরাসরি প্রতিবেশী দেশগুলোকে আশ্বস্ত করার একটি প্রচেষ্টা, যাতে তারা এই সংঘাতে জড়িয়ে না পড়ে। তবে ইসরায়েল ও মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার তীব্রতা কমার কোনো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না।

জনপ্রিয় সংবাদ

পথের শেষ কাঁটাও সরে গেল, বহু নাটকের পর মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন থালাপতি বিজয়

হামলা চললে, আত্মরক্ষা অব্যাহত থাকবে: জাতিসংঘে ইরান

আপডেট সময় ০৩:২৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬