নিজ জন্মভূমি মাশহাদেই সমাহিত করা হবে ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে। নিশ্চিত করেছে আইআরজিসি সম্পৃক্ত বার্তা সংস্থা, ফার্স।
অবশ্য এখনও ঘোষণা করা হয়নি জানাজার স্থান, তারিখ ও সময়। তবে, দাফনের আগে আয়াতুল্লাহ খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানী তেহরানে বড় ধরনের জমায়েতের পরিকল্পনা করছে আইআরজিসি।
ইরানের উত্তর–পূর্বাঞ্চলীয় শহর মাশহাদকে শিয়া সম্প্রদায়ের জন্য পবিত্র বিবেচনা করা হয়। সেখানে ইমাম রেজার মাজারে আয়াতুল্লাহ খামেনির বাবাকেও সমাহিত করা হয়েছিল।
এর আগে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলায় মেয়ে, নাতি ও জামাতাসহ নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। হামলায় আহত খামেনির স্ত্রীও দু‘দিন পর মারা যান।

















