ঢাকা ০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপিকে ক্ষমতায় আনতে ষড়যন্ত্র করেছেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী: ডা. তাহের

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:৪৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ৫১৫ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের অভিযোগ করেছেন, বিএনপিকে ক্ষমতায় আনতে বিগত সরকারের মধ্যে থেকে নানা ষড়যন্ত্র করেছেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক রাজনৈতিক নানা বিষয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

তাহের বলেন, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ছিলেন লন্ডন ষড়যন্ত্রের মূল হোতা৷ তিনি বিগত সরকারের মধ্যে থেকে নানা ষড়যন্ত্র করেছেন। তিনি আরও অভিযোগ করেন, সাবেক উপদেষ্টা রিজওয়ানার বক্তব্যের মাধ্যমে বিগত সরকারের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রমাণ পাওয়া গেছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগের ব্যাপারে জাতির কাছে অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করতে হবে৷ সাবেক এই উপদেষ্টারা জাতির সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষাকে ভণ্ডুল করে দিয়েছে।

গণভোটের রায় নিয়ে তিনি বলেন, গণভোটে জনগণ সংস্কারের পক্ষে রায় দিয়েছে। কিন্তু এই সরকার সংস্কার প্রক্রিয়া থেকে সরে এসে নানাভাবে জনগণের স্বার্থের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। তাহের বলেন, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। এটা সরকারের স্পষ্ট ব্যর্থতা৷

ডেপুটি স্পিকার পদ নিয়ে জামায়াতের এ নেতা বলেন, সংবিধানের আলোকে সরকারের পক্ষ থেকে লিখিত প্রস্তাব পেলে ডেপুটি স্পিকার পদ নিয়ে ভেবে দেখবে জামায়াত। তবে সেক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে সরকারকে৷

জনপ্রিয় সংবাদ

ছিনতাইকারীকে গণধোলাইয়ের পর হাতের কবজি কেটে দিল জনতা

বিএনপিকে ক্ষমতায় আনতে ষড়যন্ত্র করেছেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী: ডা. তাহের

আপডেট সময় ০১:৪৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬