ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নাহিদ ইসলামের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন বিএনপির প্রার্থী

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:১৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ৫৬৮ বার পড়া হয়েছে

এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন ঢাকা১১ আসনের বিএনপির প্রার্থী এমএ কাইয়ুম। বৃহস্পতিবার (১২ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে। 

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা১১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাহিদ ইসলাম শাপলা কলি প্রতীকে ৯৩ হাজার ৮৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এমএ কাইয়ুম পেয়েছেন ৯১ হাজার ৮৩৩ ভোট, যা নাহিদ ইসলামের চেয়ে ২ হাজার ৩৯ ভোট কম।

এর আগে দেশের বিভিন্ন আসনের অন্তত ৩০এর বেশি প্রার্থী হাইকোর্টে আবেদন করেছিলেন। শুনানির জন্য আবেদনগুলো গ্রহণ করে সংশ্লিষ্ট আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

নাহিদ ইসলামের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন বিএনপির প্রার্থী

আপডেট সময় ০৩:১৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬