ঢাকা ০৬:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আদানির প্রতি আনুগত্য দেখিয়েছেন ড. ইউনূস, চুক্তির বাংলাদেশবিরোধী ধারা বাতিলের সুযোগ ছিল” — তারেক রহমান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
  • ৬২১ বার পড়া হয়েছে

আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান বলেছেন, আদানি গ্রুপের সঙ্গে করা চুক্তিতে থাকা বাংলাদেশের স্বার্থবিরোধী ধারাগুলো বাতিলের সুযোগ থাকলেও তা ব্যবহার না করে, ড. ইউনূস ক্ষমতায় এসেই আদানির বিল পরিশোধ করে তাদের প্রতি আনুগত্য প্রকাশ করেছেন।

তিনি বলেন, “ড. ইউনূস যে ভারতবিরোধী তা তার আচরণ দিয়ে বোঝা যাবে। অথচ তিনি আদানির সঙ্গে এমনভাবে আচরণ করেছেন যেন বাংলাদেশ নয়, বরং তাদের স্বার্থই আগে।”

তারেক রহমান দাবি করেন, শেখ হাসিনা সরকার আদানির চুক্তির বিষয়ে সচেতন ছিল এবং সে কারণে বিল অপরিশোধিত রেখে চুক্তির পুনঃমূল্যায়নের সুযোগ তৈরি করেছিল। তিনি বলেন, “এটা টাকার অভাবে হয়নি। দেশের নামকরা অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষকেরা শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন— আদানির বিল যেন না দেওয়া হয়। বিল আটকে রেখে বলা হয়েছিল, চুক্তির সংশোধন না হলে পরিশোধ নয়।”

তিনি আরো বলেন, “ওই চুক্তিটা বাংলাদেশের স্বার্থবিরোধী। বিলটা দেওয়া উচিত হয়নি। শেখ হাসিনা সেটা বুঝেছিলেন এবং বিলটা ঝুলিয়ে রেখেছিলেন। কিন্তু ড. ইউনূস ক্ষমতায় এসেই বিনা প্রশ্নে বিল পরিশোধ করেছেন, যেটা আদানির প্রতি আনুগত্যের প্রকাশ। এই সুযোগে চুক্তি সংশোধন করে বাংলাদেশের স্বার্থ রক্ষা করা যেত।”

জনপ্রিয় সংবাদ

ঈদের ছুটিতে নিজ বাসভবন থেকে সরকারি কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদানির প্রতি আনুগত্য দেখিয়েছেন ড. ইউনূস, চুক্তির বাংলাদেশবিরোধী ধারা বাতিলের সুযোগ ছিল” — তারেক রহমান

আপডেট সময় ১১:০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫