ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের দিন চলে গেলেন সাতবারের আওয়ামী লীগ এমপি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:০০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
  • ৫২৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক সংসদ সদস্য দাবিরুল ইসলাম আর নেই। বুধবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহার দিন রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে তিনি মারা যান। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

দাবিরুল ইসলাম ঠাকুরগাঁও-২ আসন থেকে সাতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৮৬ থেকে ১৯৮৮ সাল, ১৯৯১ থেকে ১৯৯৬ সাল এবং ১৯৯৬ সালের পর ধারাবাহিকভাবে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি আওয়ামী লীগের একজন অভিজ্ঞ ও প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন। সংসদ সদস্য থাকার পাশাপাশি তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

দাবিরুল ইসলামের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহল গভীর শোক প্রকাশ করেছে।

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

ঈদের দিন চলে গেলেন সাতবারের আওয়ামী লীগ এমপি

আপডেট সময় ০৭:০০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬