ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরাকের কিরকুক বিমানঘাঁটিতে রকেট হামলা, আহত ২ নিরাপত্তাকর্মী

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৭:৪৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
  • ৬৩৪ বার পড়া হয়েছে

ইরাকের উত্তরের কিরকুক শহরের সামরিক বিমানঘাঁটিতে কাতিউষা রকেট হামলায় অন্তত দুজন নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল মঙ্গলবার (১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রোববার রাতে এ হামলার ঘটনা ঘটে। এক সিনিয়র নিরাপত্তা কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, কিরকুক বিমানবন্দরের সামরিক অংশে দুটি কাতিউষা রকেট আঘাত হানে। এর একটি বিস্ফোরিত না হলেও অপরটি বিস্ফোরণে দুজন নিরাপত্তাকর্মী সামান্য আহত হন।

একই সময়ে শহরের উরুবা পাড়ায় ছোড়া আরও একটি রকেট একটি বসতবাড়িতে আঘাত হানে, যাতে বাড়িটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় নিরাপত্তা সূত্র জানিয়েছে, কিরকুক বিমানবন্দরের সামরিক অংশে ইরাকি সেনাবাহিনী, ফেডারেল পুলিশ এবং ইরানপন্থি ‘হাশেদ আল-শাবি’ গোষ্ঠীর ঘাঁটি রয়েছে। এই হাশেদ জোট বর্তমানে রাষ্ট্রীয় বাহিনীর অংশ হিসেবে কাজ করছে।

সরকারি সংবাদমাধ্যম আইএনএ নিউজ এজেন্সি নিশ্চিত করেছে, একটি রকেট রানওয়ের পাশে পড়েছে, আরেকটি শহরের আবাসিক এলাকায়। এখনো পর্যন্ত কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি। তবে অঞ্চলটিতে ইরানপন্থি গোষ্ঠী ও মার্কিনঘাঁটিসমূহকে লক্ষ্য করে হামলা আগেও হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত থাকলেও নিরাপত্তা বাহিনী পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

জনপ্রিয় সংবাদ

পথের শেষ কাঁটাও সরে গেল, বহু নাটকের পর মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন থালাপতি বিজয়

ইরাকের কিরকুক বিমানঘাঁটিতে রকেট হামলা, আহত ২ নিরাপত্তাকর্মী

আপডেট সময় ০৭:৪৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫