ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভোট চুরির অভিযোগে ছাত্রদলের বিক্ষোভে উত্তাল ঢাবি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৮:৪৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৭৪ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম আবিদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল বের করে সংগঠনটি।

মিছিলে অংশ নিয়ে তারা স্লোগান দেয়— “জামায়াত-শিবির রাজাকার,” “নির্বাচনে কারচুপি, মানি না মানব না,” “ভোট চোর ভোট চোর, জামায়াত-শিবির ভোট চোর,” এবং “প্রশাসন ভোট চোর।”

এ সময় টিএসসি কেন্দ্র এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা ভোট গণনা প্রকাশ্যে করার দাবি জানান। সন্ধ্যা পৌনে ৭টার দিকে তারা টিএসসি কেন্দ্রের বাইরে অবস্থান নেন। এর আগে ভোট গণনা কেন্দ্রে প্রবেশ করতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে তুমুল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ। তবে কর্মকর্তারা কাউকেই প্রবেশের অনুমতি দেননি।

ছাত্রদল নেতাকর্মীদের অভিযোগ, ভোট গণনা কেন্দ্রে শিবির কর্মীরা অবস্থান করছে, অথচ ছাত্রদল ও সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, “এই কেন্দ্রে শিবিরের পক্ষে কারচুপি হয়েছে। ছাত্রদলসহ অন্য প্যানেলের শিক্ষার্থীরা ভোট গণনা দেখতে চাইছে, কিন্তু প্রশাসন বিমাতাসুলভ আচরণ করছে।”

ফটকের একপাশে ছিলেন শিক্ষকরা, অন্যপাশে অবস্থান নেন কয়েক শত ছাত্রদলকর্মী। এ সময় রিটার্নিং কর্মকর্তাদের ‘শিবিরের দালাল’ ও ‘রাজাকার’ আখ্যা দিয়ে স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধ ছাত্রদলকর্মীরা।

উল্লেখ্য, প্রায় ছয় বছর পর অনুষ্ঠিত এই ডাকসু ও হল সংসদ নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানকে অমানবিক নির্যাতন করেছিল ডিজিএফআই: সাবেক সেনাপ্রধান

ভোট চুরির অভিযোগে ছাত্রদলের বিক্ষোভে উত্তাল ঢাবি

আপডেট সময় ০৮:৪৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫