ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ইসরাইলি বিপৎসীমায় প্রবেশ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:২৩:৪২ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • ৬২০ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উদ্দেশ্যে যাত্রা করা মানবিক ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ইসরাইল ঘোষিত বিপৎসীমায় প্রবেশ করেছে। আয়োজকদের দেওয়া তথ্যমতে, নৌবহরটি বর্তমানে গাজার উপকূল থেকে প্রায় ১১৮ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে।

এই নৌবহরে মোট ৪৫টি জাহাজ রয়েছে। এর মধ্যে দুটি পর্যবেক্ষণ ও আইনি সহায়তার জন্য, বাকি জাহাজগুলো বিভিন্ন ধরণের ত্রাণসামগ্রী বহন করছে। এ অভিযানে অংশ নিয়েছেন বিশ্বের নানা দেশের মোট ৪৯৭ জন স্বেচ্ছাসেবী

অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন আন্তর্জাতিক জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থানবার্গ, ইউরোপীয় পার্লামেন্টের কয়েকজন সদস্য এবং দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার নাতি নকোসি জোয়েলিভিলে ম্যান্ডেলা

অন্যদিকে ইসরাইল স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা গাজামুখী এই ফ্লোটিলা থামাবে। তাদের দাবি—এটি একটি ‘বৈধ নৌ অবরোধ ভাঙার চেষ্টা’। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী, মানবিক সহায়তা বাধাহীনভাবে গন্তব্যে পৌঁছানোর অনুমতি দিতে হবে।

জনপ্রিয় সংবাদ

কোন বাড়িতে বাদ্যযন্ত্র বাজলে বিয়ে পড়াতে যাবেন না ইমাম

গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা ইসরাইলি বিপৎসীমায় প্রবেশ

আপডেট সময় ১০:২৩:৪২ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫