ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরব ও ইরাকে একই সময়ে দুই ভূমিকম্প—হরাত আল-শাকায় ৩.৪, ইরাকে ৫.০৯ মাত্রা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৪৮:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • ৬৩৩ বার পড়া হয়েছে

সৌদি আরবের পশ্চিমাঞ্চলের হরাত আল-শাকা এলাকায় রিখটার স্কেলে ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প আঘাত হেনেছে। সৌদি জিওলজিক্যাল সার্ভে (এসজিএস)–এর তথ্য অনুযায়ী, শনিবার জাতীয় সিসমিক মনিটরিং নেটওয়ার্ক এই কম্পন রেকর্ড করে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল মদিনার আল-আইস ও তাবুকের উমলুজ গভর্নরেটের মধ্যবর্তী হরাত আল-শাকা অঞ্চল থেকে প্রায় ৮৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে।

একই সময়ে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইরাকেও রিখটার স্কেলে ৫.০৯ মাত্রার একটি শক্তিশালী কম্পন অনুভূত হয়। এসজিএস-এর বরাত দিয়ে সৌদি গেজেট উভয় ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে।

উল্লেখ্য, হরাত আল-শাকা সৌদি আরবের অন্যতম সক্রিয় আগ্নেয় লাভাক্ষেত্র। তবে এখন পর্যন্ত কোথাও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জনপ্রিয় সংবাদ

১০ বছর আগে যাকে ‘দুর্নীতিবাজ’ বলেছিলেন, সেই শুভেন্দুকেই মুখ্যমন্ত্রী বানালেন মোদি!

সৌদি আরব ও ইরাকে একই সময়ে দুই ভূমিকম্প—হরাত আল-শাকায় ৩.৪, ইরাকে ৫.০৯ মাত্রা

আপডেট সময় ১০:৪৮:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫