ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাউল আবুল সরকারের মুক্তি রোধে অবস্থান কর্মসূচির হুমকি রফিকুল ইসলাম মাদানীর

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৫৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ৫৭৪ বার পড়া হয়েছে

ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী বলেছেন— ফরহাদ মজহার, এনসিপি, জুনায়েদ সাকি ও মেঘমল্লার বসুদের দাবি অনুযায়ী বাউল শিল্পী আবুল সরকারকে বিচার ছাড়া মুক্তি দেওয়া হলে তিনি মাঠে নেমে অবস্থান কর্মসূচি ঘোষণা করবেন।

নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাদানী লিখেছেন, “আমি ছোট মানুষ, আমার কোনো দল নেই। আমি আল্লাহর শান-মান রক্ষার জন্য লড়াই করতে চাই। আপনাদের সহযোগিতা ছাড়া একা সম্ভব হবে না।”

মানিকগঞ্জের আলেম সমাজ ও তৌহীদি জনতাকে উদ্দেশ্য করে তিনি আরও আহ্বান জানান—
“মহান রবের সম্মানে দলমত নির্বিশেষে এক কাতারে দাঁড়াতে হবে। আপনারা পাশে থাকলে একটি বিশাল অবস্থান কর্মসূচি আয়োজন করা সম্ভব।”

উল্লেখ্য, ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওরের জাবরা এলাকায় ‘খালা পাগলির মেলা’র এক পালাগানে বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ওঠে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।

এরপর ১৯ নভেম্বর মাদারীপুরের একটি গানের আসর থেকে তাকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশ। পরদিন মুফতি মো. আবদুল্লাহ বাদী হয়ে মামলা করলে আদালত আবুল সরকারকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

পরবর্তীতে তার ভক্ত-অনুরাগীদের ওপর হামলার ঘটনার নিন্দা জানায় এনসিপি। এছাড়া বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে ২৫৮ নাগরিক বিবৃতি প্রদান করেন।

জনপ্রিয় সংবাদ

ইরানের পাল্টা হামলায় চার দিনে প্রায় ২০০ কোটি ডলারের ক্ষতি যুক্তরাষ্ট্রের

বাউল আবুল সরকারের মুক্তি রোধে অবস্থান কর্মসূচির হুমকি রফিকুল ইসলাম মাদানীর

আপডেট সময় ১০:৫৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫