ঢাকা ১০:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত সব সময় দেশ ও জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে”—কাজী আলাউদ্দিন

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:১১:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
  • ৫৫৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন বলেছেন, জামায়াতে ইসলামী সবসময় বাংলাদেশের স্বাধীনতা, জাতীয় স্বার্থ এবং জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। রবিবার (৩০ নভেম্বর) বিকেলে আশাশুনির বুধহাটা বাজারে ইউনিয়ন বিএনপির আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাজী আলাউদ্দিন বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্ম ও বর্ণের ছাত্র, শ্রমিক, কৃষক, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতার জন্য লড়াই করেছিল, কিন্তু জামায়াত স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করেছিল। স্বাধীনতার পর জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ড প্রথমে নিষিদ্ধ করা হলেও পরবর্তীতে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেনা–জনতার আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় এসে তাদেরকে অংশগ্রহণের সুযোগ দেন।

তিনি আরও বলেন, ৩১ দফার মাধ্যমে দেশের প্রত্যেক নাগরিক ও সম্প্রদায়ের উন্নয়নকে কেন্দ্র করে বিশেষ নীতি প্রণয়ন করা হয়েছে। এতে সনাতন ধর্মাবলম্বীদের জন্য বিশেষ সুবিধা থাকবে। মা–বোনদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে, যা দিয়ে পরিবারপ্রধান ঘরে বসেই ভাতা পাবেন। কৃষকদের জন্য পৃথক কৃষি কার্ড থাকবে, যা সার, সেচসহ উৎপাদন–সম্পর্কিত সুবিধা সহজে প্রদান করবে।

কাজী আলাউদ্দিন আশ্বাস দেন, “আপনারা শুধু কালিগঞ্জ ও দেবহাটার উন্নয়ন দেখুন। ইনশাআল্লাহ, আশাশুনি উপজেলাকে একটি রোল মডেল উপজেলায় রূপান্তর করব। একই সঙ্গে একটি মিনি স্টেডিয়ামও নির্মাণ করা হবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন বুধহাটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ আব্দুর রব, সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মামুন হোসেন। এছাড়াও বক্তব্য দেন সাতক্ষীরা জেলা ও আশাশুনি উপজেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ।

সরকারি গাড়ি ফিরিয়ে দিয়ে যা বললেন জামায়াত আমির

জামায়াত সব সময় দেশ ও জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে”—কাজী আলাউদ্দিন

আপডেট সময় ১০:১১:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫