ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রত্যেকটা ভোটারই হবে আমার এজেন্ট: হাসনাত আবদুল্লাহ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:১১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ৫৮১ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেকটা ভোটারই হবে আমার এজেন্ট। নির্বাচনে আমি আপনাদের টাকা দিতে পারব না। তবে সুখে দুঃখে আপনাদের সঙ্গে থাকব। আপনারা শুধু ভোটারদের কাছে আমার সালাম পৌঁছে দেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সুলতানপুর ইউনিয়নের বক্রিকান্দি গ্রামে নির্বাচনি পদযাত্রা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, এখন অনেকে বলে আমাদের এজেন্ট দেওয়ার লোক নেই। কিন্তু গত ১৭ বছর যাদের নির্বাচনে এজেন্ট দেওয়ার লোক ছিল তারা হাসিনাকে ক্ষমতা থেকে ফেলাতে পারেনি, তাহলে সেই এজেন্ট দিয়ে কী হবে। আমাদের এজেন্ট দেওয়ার লোক নাই, কিন্তু আমরাই স্বৈরাচার হাসিনাকে ক্ষমতা থেকে বিদায় করেছি। আমরা যখন স্বৈরাচার আন্দোলন করেছি তখন অন্য পার্টির লোকজনও আমাদের পেছনে এসে দাঁড়িয়েছেন। ঠিক সেভাবেই নির্বাচনে আমরা যদি ভালো কাজ করি, তাহলে অন্য পার্টির লোকজনও আমাদের সঙ্গে চলে আসবেন। আগামী নির্বাচনে প্রত্যেকটি ভোটারই আমার এজেন্ট হয়ে দাঁড়াবেন।

এর আগে বাদ ফজর উপজেলার ভানী ইউনিয়নের খাদঘর গ্রামের বড়বাড়ি থেকে দিনব্যাপী নির্বাচনি পদযাত্রা শুরু করেন হাসনাত আবদুল্লাহ। এ সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

প্রত্যেকটা ভোটারই হবে আমার এজেন্ট: হাসনাত আবদুল্লাহ

আপডেট সময় ১২:১১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫