ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চবিতে শিবির ধর-জবাই কর স্লোগান দিলেন যুবদল নেতা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:২০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ৫৭৫ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের জিরো পয়েন্টে বসে ধর ধর শিবির ধর, ধইরা ধইরা জবাই কর স্লোগান দিয়েছেন হাটহাজারী যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মেখল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জিএম সাইফুল ইসলাম। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার পর তিনি বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে অবস্থান নিয়ে এ স্লোগান দেন।

জানা যায়, চবি উপ-উপাচার্যের পদত্যাগের দাবিকে ঘিরে ছাত্রদল, বাম সংগঠন ও শিবির নেতাকর্মীরা পাল্টাপাল্টি অবস্থান নেন। এরই প্রেক্ষিতে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে জিএম সাইফুল ইসলাম চবি ক্যাম্পাসের জিরো পয়েন্টে অবস্থান নেন। এ সময় তার নেতৃত্বে শিবির ধর, জবাই কর স্লোগান দেওয়া হয়।

এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মোহাম্মদ পারভেজ বলেন, ধর ধর শিবির ধর, ধইরা ধইরা জবাই কর এই স্লোগান এক সময় ছাত্রলীগ দিত। আমরা মনে করেছিলাম ৫ আগস্টের পর এসব স্লোগানের পুনরাবৃত্তি হবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ছাত্রদল, যুবদল এবং বহিরাগত যে সন্ত্রাসীরা এসেছে, তারা আবার একই স্লোগান দিচ্ছে। ছাত্রলীগের সেই নেতাকর্মীদের ছাত্রদল-যুবদল ও বিএনপির মধ্যে আশ্রয় দেওয়া হয়েছে এবং আগামীতে তারা সন্ত্রাসী কায়দায় ক্যাম্পাস দখলের পাঁয়তারা হিসেবে এই স্লোগান সামনে এনেছে।

স্লোগানের বিষয়ে জানতে চেয়ে হাটহাজারী যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মেখল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জিএম সাইফুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

জনপ্রিয় সংবাদ

বিয়ের অনুষ্ঠানের বিঘ্ন না ঘটাতে আগেভাগেই সভা শেষ করলেন প্রধানমন্ত্রী

চবিতে শিবির ধর-জবাই কর স্লোগান দিলেন যুবদল নেতা

আপডেট সময় ০১:২০:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫