ঢাকা ০৬:২২ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মেক্সিকোতে জরুরি অবতরণের সময় বিমান বিধ্বস্ত, নিহত ৭

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০২:৫৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
  • ৫৭৪ বার পড়া হয়েছে

মেক্সিকোতে জরুরি অবতরণের চেষ্টা করার সময় একটি ছোট বেসরকারি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত সাতজন নিহত হয়েছেন। খবরটি জানিয়েছে সামা টিভি।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানা যায়, বিমানটিতে আটজন যাত্রী ও দুইজন ক্রু সদস্য ছিলেন। প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় শহর আকাপুলকো থেকে উড্ডয়নের পর মাঝপথে যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে বিমানটি।

কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি সামাল দিতে পাইলট একটি ফুটবল মাঠে জরুরি অবতরণের চেষ্টা করেন। তবে অবতরণের সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে দিকভ্রান্ত হয়ে পাশের একটি গুদামঘরে আঘাত হানে। সংঘর্ষের পরপরই বিমানটিতে আগুন ধরে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত জরুরি সেবা সংস্থাগুলো ঘটনাস্থলে পৌঁছালেও কয়েকজন যাত্রীকে আর উদ্ধার করা সম্ভব হয়নি। দুর্ঘটনার সময় বিমানটি দ্রুত নিচে নেমে আসার দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এদিকে দুর্ঘটনার সঠিক কারণ নির্ধারণ এবং বিমানে থাকা ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জনপ্রিয় সংবাদ

পথের শেষ কাঁটাও সরে গেল, বহু নাটকের পর মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন থালাপতি বিজয়

মেক্সিকোতে জরুরি অবতরণের সময় বিমান বিধ্বস্ত, নিহত ৭

আপডেট সময় ০২:৫৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫