ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: আনন্দ মিছিল এসে বিএনপি নেতার মৃত্যু

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৫৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ৫৬৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আনন্দ মিছিল শেষে আবুল বশর (৬০) নামে বিএনপির এক প্রবীণ নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ইছাখালী ইউনিয়নের টেকেরহাট এলাকায় এই ঘটনা ঘটে।

আবুল বশর ইছাখালী ইউনিয়নের চুনি মিঝির টেক এলাকার আহম্মদ সোবহানের পুত্র ও ইউনিয়ন বিএনপির সদস্য।

খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ইছাখালী ইউনিয়নের টেকেরহাট বাজারে আবুল বশরের নেতৃত্বে আনন্দ মিছিল শেষে নেতাকর্মীরা সবাই ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে বসলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। মুহূর্তের মধ্যেই তিনি লুটিয়ে পড়েন ও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে নেতাকর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও ইছাখালী ইউনিয়নের বাসিন্দা আব্দুল্লাহ আল নোমান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় টেকেরহাট বাজারে আনন্দ মিছিল শেষে জিয়া স্মৃতি সংসদে বসলে হঠাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আমাদের দলের নিবেদিত প্রাণ ছিলেন। বৃদ্ধ বয়সেও দলীয় কোনো কর্মসূচি মিস করতেন না। উনার মৃত্যুতে সবার মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, ইছাখালীতে বিএনপির এক নেতা মিছিল শেষে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে শুনেছি। খোঁজখবর নিচ্ছি।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি স্থাপনায় হামলা হলে মার্কিন নৌবহর ডুবিয়ে দেওয়ার হুমকি আইআরজিসির

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন: আনন্দ মিছিল এসে বিএনপি নেতার মৃত্যু

আপডেট সময় ১১:৫৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫