ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আমার বাবাকে চালচোর স্লোগান দিয়ে প্রতিহিংসার রাজনীতি বেছে নিচ্ছে কিছু জনৈক নেতারকর্মীরা: উপদেষ্টা আসিফ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৪:২৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫
  • ৬৫৭ বার পড়া হয়েছে

সম্প্রতি উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়িতে ১২০০ বস্তা চাল পাওয়া গিয়েছে দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়। তবে দাবিটি ভুয়া বলে জানিয়েছেন উপদেষ্টা নিজেই।

আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান তিনি। ওই পোস্টে ‘রিউমার স্ক্যানার’-এর একটি ফটোকার্ডও শেয়ার করেন উপদেষ্টা। ভাইরাল ঘটনাটি চাঁদপুরের শাহরাস্তি এলাকার।

উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া তার ফেসবুক পোস্টে বলেন, প্রথমে চাঁদপুরের একটি ঘটনাকে আমার বাড়ির ঘটনা বলে গুজব ছড়ানো হয় নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন সাইবার সেল থেকে। কোনো প্রকার যাচাই ছাড়াই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিষিদ্ধ সংগঠনের ছড়ানো গুজব সার্কুলেট করলেন। এর পরিপ্রেক্ষিতে নগর ভবন অবরোধকারী জনৈক নেতার কর্মীরা আমার বাবাকে চালচোর, গমচোর বলে স্লোগান দিচ্ছে।

তিনি আরো বলেন, আমাদের ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের বন্ধুরাও শুধু প্রতিহিংসাবশত নিষিদ্ধ সংগঠনের ছড়ানো গুজব দিয়ে আমার এবং আমার পরিবারের মানহানি করছেন। অথচ জুলাই-পরবর্তী বাংলাদেশে আমরা গঠনমূলক রাজনীতি প্রত্যাশা করেছিলাম। উপদেষ্টা আরো বলেন, দুঃখজনকভাবে তরুণ নেতৃত্ব ও গঠনমূলক রাজনীতির পরিবর্তে প্রতিহিংসা এবং ব্যক্তি আক্রমণের রাজনীতি বেছে নিচ্ছে।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি স্থাপনায় হামলা হলে মার্কিন নৌবহর ডুবিয়ে দেওয়ার হুমকি আইআরজিসির

আমার বাবাকে চালচোর স্লোগান দিয়ে প্রতিহিংসার রাজনীতি বেছে নিচ্ছে কিছু জনৈক নেতারকর্মীরা: উপদেষ্টা আসিফ

আপডেট সময় ০৪:২৩:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫