ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপত্তা ইস্যুর কারণে বাংলাদেশের সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন দেয়নি আইসিসি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৪:৪০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৫৭৫ বার পড়া হয়েছে

এবার আইসিসির সিদ্ধান্তের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে বন্ধ হয়ে গেছে বাংলাদেশের দরজা। সেই উত্তাপ যখন দেশের ক্রিকেটে, ঠিক তখনই বিশ্বকাপ কাভার করতে বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের করা আবেদন বাতিল করে দিয়েছে আইসিসি। এর আগেও বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশ না খেললেও, ঠিকই তা কাভার করতে পেরেছে দেশের সংবাদকর্মীরা। স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, কেন কাউকেই এবার এপ্রুভাল দেয়নি আইসিসি?

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে আইসিসির এক কর্মকর্তা জানিয়েছেন, নিরাপত্তা ইস্যু দেখিয়ে বিশ্বকাপে ভারতে যেতে চায়নি বাংলাদেশ দল। ঠিক একই ইস্যুতে বাংলাদেশি সাংবাদিকদের এক্রিডিটেশন কিংবা ভিসা দেয়নি আইসিসি।

তবে, ভারতের সাথে সহ-আয়োজক হিসেবে থাকা শ্রীলংকার মাটিতে কেন কাভার করতে পারবে না বাংলাদেশিরা; উঠছে সেই প্রশ্নটাও। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান বলছেন এ ব্যাপারে জানতে চেয়ে আইসিসিকে দেয়া হয়েছে মেইল।

এদিকে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, ‘ফিফা বিশ্বকাপে আমাদের দল কখনো অংশ নেয়নি কিন্তু সাংবাদিকরা নিয়মিত যান কাভার করতে। আমরা মনে করি আমাদের গণমাধ্যমকর্মীদের সেই সুযোগটা দেওয়া উচিত ছিল। আমরা তৃতীয় সর্বোচ্চ ভিউয়ার, আমরা না খেললেও বিশ্বকাপ তো হচ্ছে। সেক্ষেত্রে আমাদের গণমাধ্যমকর্মীরা সেটা আমাদের দর্শকদের কাছে উপস্থাপন করতে পারতেন। আমরা বিষয়টি নিয়ে ব্যাখ্যা জানতে চেয়েছি।’ এর আগে, নিরাপত্তা ইস্যু দেখানোর পর বিশ্বকাপ থেকে বাংলাদেশকে সরিয়ে স্কটল্যান্ডকে নেয়ার সিদ্ধান্ত দেয় আইসিসি। এরপর বাংলাদেশকে সমর্থন দিয়ে বিশ্বকাপ যাত্রা নিয়ে এখনও দোদুল্যমান পাকিস্তানের সিদ্ধান্ত।

জনপ্রিয় সংবাদ

সাবেক আইআরজিসি প্রধান কেন চান যুক্তরাষ্ট্র ইরানে ‘স্থল আক্রমণ’ চালাক

নিরাপত্তা ইস্যুর কারণে বাংলাদেশের সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন দেয়নি আইসিসি

আপডেট সময় ০৪:৪০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬