ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তাহেরির নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:১২:২৯ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৫৫ বার পড়া হয়েছে

এবার হবিগঞ্জ-৪ আসনের ইসলামিক ফ্রন্টের প্রার্থী ও আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরির নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। গতকাল রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি ইউনিয়নের দেওলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

এ সময় উভয় পক্ষের মধ্যে হট্টগোল ও বাগবিতণ্ডা শুরু হলে তোপের মুখে পড়ে পূর্ব নির্ধারিত কর্মসূচি পালন না করেই ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন তাহেরি। স্থানীয়দের মতে, তাহেরির গাড়ি বহর গ্রামে পৌঁছালে একদল লোক মোমবাতি মার্কার স্লোগান দিতে বাধা দেয় এবং প্রচারণা বন্ধ করতে বলে, যা পরবর্তীতে হট্টগোলে রূপ নেয়।

ঘটনাস্থল ত্যাগ করার সময় ক্ষোভ প্রকাশ করে মুফতি গিয়াস উদ্দিন তাহেরি বলেন, ‘নির্বাচন আসছে নির্বাচন চলে যাবে। রাজনীতি করার অধিকার সবার রয়েছে। তাই বলে নির্বাচনি সভা না করতে দেওয়ার বিষয়টি সুষ্ঠু নির্বাচনের সঙ্গে সাংঘর্ষিক। বিএনপির সমর্থকরা শুধু প্রচারণা বানচাল করেনি, তারা আমার গাড়ি বহরও বেশ কিছুক্ষণ আটকে রাখে। এসব করে যদি তারা শান্তি পায়, করুক।’ এলাকাবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘এলাকার একটা সম্মান আছে এ সম্মান আপনারা ধরে রাখবেন। মনে রাখবেন প্রচারণায় বাধা দেওয়া মারাত্মক অপরাধ।’

তবে এই অভিযোগের বিষয়ে চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মীর সিরাজ জানিয়েছেন যে, বিষয়টি তার জানা নেই। তিনি মন্তব্য করেন, ‘এমন কোনো কিছু হয়েছে বলে আমার জানা নেই। তবে কারও সঙ্গে হয়তো ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে।’ অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকেও কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, ‘এ ধরনের কোনো বিষয় আমার জানা নেই। বিষয়টি সম্পর্কে আমাদের কেউ অবগতও করেননি।’

জনপ্রিয় সংবাদ

মাদক পাচাররোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

তাহেরির নির্বাচনি প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ

আপডেট সময় ১২:১২:২৯ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬