এবার কুষ্টিয়া–৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ রোববার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় নির্বাচনী গণসংযোগকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়ার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসায় তিনি বর্তমানে সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক।
এদিকে কুষ্টিয়া পৌর জামায়াতের আমির এনামুল হক বলেন, নির্বাচনী প্রচারণাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে হাসপাতালে নেওয়া হয়। পেটের পীড়াজনিত কারণে হাসপাতালে ভর্তি হন তিনি। তবে তিনি বর্তমানে সুস্থ রয়েছেন বলে জানান তিনি।
কুষ্টিয়ার ২৫০ শয্যার হাসপাতালের আরএমও ডা. হোসেন ইমাম বলেন, পেটের পীড়ায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। সম্ভবত ফুড পয়জনিং। বেশ কয়েকবার বমিও করেছেন। তবে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।
তিনি আরও জানান, আমরা ইসিজি করেছিলাম সেই রিপোর্ট ভালো এসেছে। বর্তমানে তাকে স্যালাইন পুশ করা হয়েছে। তিনি সুস্থ বোধ করলে আজই রিলিজ দেওয়া হবে বলে আশা করছি।






















