ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জীবনে প্রথম ভোট দিলাম, খুব ভালো লাগছে: তামিম ইকবাল

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:৫১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৫১ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিয়ে আনন্দ প্রকাশ করেছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল। তিনি বলেছেন, জীবনে প্রথমবার ভোট দিলাম। খুব ভালো লাগছে। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টার পর চট্টগ্রাম নগরের আসকার দীঘির পাড়ের আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রে তিনি ভোট দেন। ভোটগ্রহণ শেষে সেনাবাহিনীর সদস্যরা তাকে দ্রুত গাড়িতে করে বাড়ি পৌঁছে দেন। 

এদিকে কেন্দ্র থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তামিম ইকবাল বলেন, ‘জীবনে প্রথমবার ভোট দিলাম। খুব ভালো লাগছে। ভোটের পরিবেশও ভালো। আমি পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি।

চট্টগ্রাম (কোতোয়ালিবাকলিয়াচকবাজার) আসনে এবারের নির্বাচনে বিএনপির প্রার্থী মোহাম্মদ আবু সুফিয়ান এবং জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রসঙ্গত, এবারের নির্বাচনে চট্টগ্রামে এক হাজার ৯৬৫টি ভোটকেন্দ্রে ১২ হাজার ৬০১টি ভোটকক্ষ রয়েছে। প্রতি কেন্দ্রে একজন করে প্রিজাইডিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন।

জনপ্রিয় সংবাদ

মাদক পাচাররোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

জীবনে প্রথম ভোট দিলাম, খুব ভালো লাগছে: তামিম ইকবাল

আপডেট সময় ০১:৫১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬