ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হাইভোল্টেজ ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে পাকিস্তান-ভারত

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:১৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫২২ বার পড়া হয়েছে

চলতি টিটোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে আজ রোববার (১৫ ফেব্রুয়ারি)  মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও ভারত। মর্যাদার লড়াইয়ের পাশাপাশি এই ম্যাচে লক্ষ্য হলো সুপার এইট নিশ্চিত করা। ইতিমধ্যে নিজেদের প্রথম দুই ম্যাচে জয় নিয়েছে পাকিস্তান ও ভারত। তবে বৃষ্টি ম্যাচকে ব্যাহত করতে পারে।

৩৫ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন শ্রীলংকার কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে নামবে দুই দল। বিশ্বকাপ শুরুতে পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিল। পরে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে ম্যাচ খেলার সম্মতি দেওয়া হয়। বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমিদের চোখের সামনে পাকিস্তানভারত লড়াই কাল মাঠে গড়াবে।

এদিকে ‘গ্রুপে পাকিস্তান নেদারল্যান্ডসকে ৩ উইকেটে ও যুক্তরাষ্ট্রকে ৩২ রানে হারিয়ে জিতেছে। ভারতের দলও একইভাবে যুক্তরাষ্ট্রকে ২৯ রানে এবং নামিবিয়াকে ৯৩ রানের বড় ব্যবধানে হারিয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট অর্জন করেছে। তবে রান রেটে এগিয়ে আছে ভারত।

জনপ্রিয় সংবাদ

মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে মোদিকে দাওয়াত দেওয়া হয়নি: উপদেষ্টা রিজওয়ানা হাসান

হাইভোল্টেজ ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে পাকিস্তান-ভারত

আপডেট সময় ১০:১৩:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬