ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রমজান উপলক্ষে ১৮৫৬ বন্দিকে ক্ষমা করলেন দুবাইয়ের শাসক

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:২২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৫৮ বার পড়া হয়েছে

এবার রমজান মাস উপলক্ষে ১ হাজার ৮৫৬ জন বন্দিকে ক্ষমা ঘোষণা করেছেন দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। তাদের মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। আল মাকতুম সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক। মুক্তি পাওয়া বন্দিরা বিভিন্ন দেশের নাগরিক এবং তারা দুবাইয়ের সংশোধনাগার ও শাস্তিমূলক প্রতিষ্ঠানে আটক ছিলেন।

দুবাইয়ের অ্যাটর্নি জেনারেল চ্যান্সেলর ইসাম ইসা আলহুমাইদান জানান, শেখ মোহাম্মদের এই ক্ষমা প্রদর্শন তার মানবিক দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন। এর মাধ্যমে বন্দিদের পরিবারে আনন্দ ফিরিয়ে আনা এবং তাদের নতুন জীবন শুরু করে সমাজে পুনরায় একীভূত হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, দুবাই পাবলিক প্রসিকিউশন ইতোমধ্যে দুবাই পুলিশের সঙ্গে সমন্বয় করে এই নির্দেশ বাস্তবায়নের আইনি প্রক্রিয়া শুরু করেছে। রমজান সামনে রেখে প্রতি বছরই আমিরাতের শাসকদের পক্ষ থেকে এ ধরনের মানবিক উদ্যোগ নেওয়া হয়, যা সমাজে ইতিবাচক বার্তা বহন করে। সূত্র: গালফ নিউজ

জনপ্রিয় সংবাদ

পথের শেষ কাঁটাও সরে গেল, বহু নাটকের পর মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন থালাপতি বিজয়

রমজান উপলক্ষে ১৮৫৬ বন্দিকে ক্ষমা করলেন দুবাইয়ের শাসক

আপডেট সময় ১০:২২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬