ঢাকা ১১:১০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘ফুটপাতে ব্যবসা করতে হলে সিটি করপোরেশনের অনুমতি লাগবে’

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:৩৪:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
  • ৫২০ বার পড়া হয়েছে

এবার রাজধানী ঢাকার ফুটপাতগুলোকে পথচারী চলাচলের উপযোগী রাখতে এবং হকারদের সুশৃঙ্খল ব্যবস্থাপনায় আনতে তালিকাভুক্ত ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। বুধবার (১৫ এপ্রিল) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনের ফুটপাত দখলমুক্ত করেনান্দনিক পরিবেশ সৃষ্টিশীর্ষক পাইলট প্রকল্পের উদ্বোধন শেষে এ তথ্য জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

ডিএসসিসি প্রশাসক জানান, ফুটপাতে ব্যবসা করতে হলেও এখন থেকে সিটি করপোরেশনের অনুমতি ও আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। তিনি বলেন, যেকোনো ব্যবসা করতে সিটি করপোরেশনের অনুমতি নিতে হবে। নাগরিকদের সুবিধা নিশ্চিত করতে জনগণ এবং সিটি করপোরেশনকে সমানভাবে কাজ করতে হবে।

তিনি আরো জানান, হকাররা কোথায় বসবেন এবং কতটুকু জায়গা ব্যবহার করবেন, তার জন্য সুনির্দিষ্ট গাইডলাইন দেওয়া হবে। ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে আগামী এক সপ্তাহের মধ্যে পুলিশি জরিপ সম্পন্ন করা হবে বলে জানান প্রশাসক। তিনি উল্লেখ করেন, অল্প জায়গায় যেন অতিরিক্ত দোকান না বসতে পারে, সেটি নিশ্চিত করাই এই জরিপের মূল লক্ষ্য।

ঢামেক হাসপাতালের সামনের উদ্ধার করা ফুটপাত যেন পুনরায় দখল না হয়, সেজন্য তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। শহরকে পরিষ্কার রাখা এবং এডিস মশা নির্মূলে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে আবদুস সালাম বলেন, ‘রাষ্ট্রের মুখমণ্ডল ঢাকাকে পরিষ্কার রাখতে হবে। রাজপথে কেউ ময়লা ফেলব নাএই শপথ প্রতিটি নাগরিককে নিতে হবে। চিকুনগুনিয়া ও ডেঙ্গুর প্রকোপ শুরু হওয়ার আগেই সবার নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখতে হবে।

জনপ্রিয় সংবাদ

অবরুদ্ধ হরমুজ: ট্রাম্পের অবরোধ ভাঙতে নামবে চীনের ভয়ঙ্কর নৌবহর?

‘ফুটপাতে ব্যবসা করতে হলে সিটি করপোরেশনের অনুমতি লাগবে’

আপডেট সময় ০১:৩৪:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬