ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পরকীয়া প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা তিন সন্তানের জননী, স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৪৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ৫৩১ বার পড়া হয়েছে

এবার আপত্তিকর অবস্থায় হাতেনাতে ধরার পর পরকীয়া প্রেমিকের সঙ্গে নিজ স্ত্রীকে পাঁচ লাখ টাকা দেনমোহরে বিয়ে দিয়েছেন স্বামী। রোববার (১৯ এপ্রিল) দিবাগত রাতে কাশিয়ানী সদর ইউনিয়নের পূর্ব বরাশুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব বরাশুর গ্রামের আলম চৌধুরীর স্ত্রী তিন সন্তানের জননী রিনি বেগমের (২৮) সঙ্গে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার উদমারা গ্রামের হানিফের ছেলে জাহাঙ্গীর আলমের (২৭) দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক চলছিল। ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় এবং নিয়মিত যোগাযোগ হতো। বিষয়টি নিয়ে স্বামী আলম চৌধুরীর মনে দীর্ঘদিন ধরে সন্দেহ হচ্ছিল।

রোববার দিবাগত রাত ৮টার দিকে আলম চৌধুরী তার দোকানে ব্যস্ত থাকার সুযোগে জাহাঙ্গীর গোপনে রিনির ঘরে প্রবেশ করেন। রাত ৯টার দিকে আলম বাড়িতে ফিরে নিজ কক্ষে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এ সময় স্থানীয়রা জড়ো হলে পরিস্থিতির জটিলতা বুঝে স্ত্রী রিনি বেগম স্বামীকে তালাক দেওয়ার কথা জানান এবং প্রেমিকের সঙ্গে বিয়ের দাবি তোলেন।

পরিস্থিতি সামাল দিতে ও স্ত্রীর সিদ্ধান্ত মেনে নিয়ে আলম চৌধুরী নিজেই ৫ লাখ টাকা কাবিনে তাদের বিয়ের ব্যবস্থা করেন। বিয়ে সম্পন্ন হওয়ার পর রাতেই আলম চৌধুরী নবদম্পতিকে নিজ দায়িত্বে বাসে তুলে দেন। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. জাকির হোসেন বলেন, ওই নারীর পরকীয়ার বিষয়টি নিয়ে এলাকায় আগে থেকেই গুঞ্জন চলছিল। এবার আলম নিজেই হাতেনাতে ধরে ফেলেন এবং স্ত্রীর সম্মতিতেই সবার সামনে তাদের বিয়ে দিয়ে দেন। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সংরক্ষিত আসনে এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

পরকীয়া প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা তিন সন্তানের জননী, স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী

আপডেট সময় ১০:৪৫:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬