ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের ক্রীড়াঙ্গনকে উন্নত করতে স্পোর্টস ডিপ্লোমেসি করবেন জাইমা রহমান

এবার ক্রীড়া কূটনীতির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি জোরদার করতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। এ কার্যক্রমে যুক্ত হচ্ছেন প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। গত রোববার (৩ মে) রাজধানীর মতিঝিলে বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের উদ্বোধন শেষে আমিনুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন সম্ভব। এই উদ্যোগে জাইমা রহমান যুক্ত হলে তা দেশের ক্রীড়াঙ্গনের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। প্রতিমন্ত্রী জানান, এ কার্যক্রম এগিয়ে নিতে ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি পৃথক স্পোর্টস উইং চালু করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এই উদ্যোগ বাস্তবায়ন করছে।

তিনি আরও বলেন, এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করে দেশের খেলাধুলার সুযোগসুবিধা বাড়ানো এবং বিদ্যমান সীমাবদ্ধতা কাটিয়ে ওঠাই সরকারের লক্ষ্য। জাতীয় ফুটবল দলের কোচ নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) যদি আর্থিক সমস্যায় পড়ে, তাহলে সরকার আলোচনার মাধ্যমে সহযোগিতা করবে।

এ ছাড়া কক্সবাজারে ফিফার টেকনিক্যাল সেন্টার নির্মাণে জমি সংক্রান্ত জটিলতা দ্রুত সমাধানের আশ্বাস দেন প্রতিমন্ত্রী। তিনি জানান, তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসারে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

মেয়র নির্বাচিত হলে ‘আম কার্ড’ দেওয়ার প্রতিশ্রুতি বিএনপি নেতার

দেশের ক্রীড়াঙ্গনকে উন্নত করতে স্পোর্টস ডিপ্লোমেসি করবেন জাইমা রহমান

আপডেট সময় ০২:২৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬