ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক শিবির কর্মী

মাগুরার মহম্মদপুর উপজেলাে সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় এক শিবির কর্মীকে আটক করেছে স্থানীয়রা। শুক্রবার (১৫ মে) রাত ১১টার দিকে উপজেলার চৌবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ দুজনকে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সৌদি প্রবাসী শফিকুল ইসলাম সরদারের অনুপস্থিতিতে তার স্ত্রী রানী খাতুনের সঙ্গে একই এলাকার লাকু সরদারের ছেলে ইব্রাহিম সরদারের দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলছিল। বিষয়টি পরিবার জানলেও কোনো সমাধান হয়নি বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, শুক্রবার রাতে ইব্রাহিম সরদার প্রবাসীর বাড়িতে প্রবেশ করলে শফিকুল ইসলামের ভাই ও ভাবি তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পান। পরে স্থানীয় লোকজনকে খবর দিলে তারা দুজনকে আটক করে রাখে এবং পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে।

প্রবাসীর ভাই বিপ্লব হোসেন মোল্যা ও পরিবারের সদস্যরা দাবি করেন, প্রায় দুই বছর ধরে তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক চলছিল। বিষয়টি একাধিকবার জানানো হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। শুক্রবার রাতে হাতেনাতে ধরার পর প্রবাসীকেও ভিডিও কলে পুরো ঘটনা দেখানো হয় বলে জানান তারা।

এদিকে, শফিকুল ইসলামের স্ত্রী রানী খাতুন দাবি করেন, দীর্ঘদিন স্বামী বিদেশে থাকায় ইব্রাহিম সরদারের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে এবং তাদের মধ্যে দীর্ঘদিন যোগাযোগ ছিল।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

বিনোদপুর ইউনিয়ন শিবির সভাপতি আব্দুল্লাহ আল মাস বলেন, ইব্রাহিম সংগঠনের কোনো পদধারী নন, তবে তিনি শিবিরের কর্মী। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সংশ্লিষ্ট এ ঘটনায় মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, “দুজনকেই পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

জনপ্রিয় সংবাদ

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক শিবির কর্মী

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক শিবির কর্মী

আপডেট সময় ১১:০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬