ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৪ বারের মতো পেছাল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ জুন দিন ধার্য করেছেন আদালত।

রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল। তবে তদন্ত সংস্থা অপরাধ তদন্ত বিভাগ প্রতিবেদন জমা না দেওয়ায় নতুন তারিখ নির্ধারণ করা হয়।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন।

মামলার তথ্য অনুযায়ী, গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন থানার বক্স কালভার্ট রোডে জুমার নামাজ শেষে ফেরার পথে দুর্বৃত্তরা ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যায়। ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে পল্টন থানায় মামলা করেন।

পরে আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলে ১৮ ডিসেম্বর তিনি মারা যান।

পরবর্তীতে মামলায় দণ্ডবিধির ৩০২ ধারা (হত্যা) সংযোজন করা হয় এবং ৬ জানুয়ারি গোয়েন্দা পুলিশ ১৭ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে।

তবে অভিযোগপত্রে অসন্তোষ প্রকাশ করে বাদীপক্ষ আপত্তি আবেদন দাখিল করলে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগকে নির্দেশ দেন। বর্তমানে মামলার ১১ জন আসামি কারাগারে রয়েছেন এবং ৬ জন পলাতক।

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ১৪ বারের মতো পেছাল

আপডেট সময় ০৪:৪৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬