ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামীতে ফুটবলের মাধ্যমেই বাংলাদেশকে চিনবে বিশ্ববাসী: বাফুফে সভাপতি

এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বলেছেন, দুর্যোগদুর্ঘটনা কিংবা গার্মেন্টস শিল্পের জন্য নয়, আগামীতে ফুটবল খেলার মাধ্যমে বাংলাদেশকে চিনবে বিশ্ববাসী। বুধবার (২০ মে) দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলায় একটি মাদরাসায় এতিম শিশুদের মাঝে স্কুল ব্যাগ ও ফুটবল বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। 

বাফুফে সভাপতি বলেন, দেশব্যাপী ফুটবল ছড়িয়ে দিতে বড় পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী চতুর্থ শ্রেণি থেকে চারটি খেলা বাধ্যতামূলক করা হবে, যার মধ্যে ফুটবলও অন্তর্ভুক্ত থাকবে।

তিনি আরও বলেন, খুব দ্রুত সময়ের মধ্যেই জাতীয় দলের  কোচের সাথে চুক্তি সম্পন্ন করা হবে। ক্যাম্প শুরু হওয়ার আগেই নতুন কোচ দলের সঙ্গে যোগ দেবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে নরসিংদী৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

আগামীতে ফুটবলের মাধ্যমেই বাংলাদেশকে চিনবে বিশ্ববাসী: বাফুফে সভাপতি

আগামীতে ফুটবলের মাধ্যমেই বাংলাদেশকে চিনবে বিশ্ববাসী: বাফুফে সভাপতি

আপডেট সময় ০৪:৫২:৩২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬