ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

১২০ টি গরু কোরবানি করে ১০ হাজার পরিবারের মাঝে বিলি করলো জামায়াতে ইসলামী

এবার ফেনীতে অসহায়দের জন্য ১২০ গরু কোরবানি দিয়েছে জামায়াতে ইসলামী। ঈদের দিন ও পরদিন এসব গরুর মাংস প্রায় ১০ হাজার পরিবারের মাঝে বিলি করা হয়।

দলটির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, ডা. ফখরুদ্দিন মানিক, জেলা আমির মুফতি আবদুল হান্নান ও শহর আমির নজরুল ইসলামসহ নেতাকর্মীরা পাড়ামহল্লায় এসব মাংস বিতরণ করেন।

জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সেক্রেটারি আ..ম আবদুর রহীম বলেন, সর্বস্তরের নেতাকর্মী ও সুধীশুভাকাঙ্ক্ষীদের সহায়তায় সংগঠনের পক্ষ থেকে এসব পশু আল্লাহর নামে কোরবানি দেয়া হয়েছে।

জেলা আমির মুফতি আবদুল হান্নান বলেন, জামায়াতে ইসলামী ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রতিবারের মতো এবারো গরু কোরবানি করেছে। কোরবানি করতে না পারা সমাজের অসহায়দের এই গোশত পৌঁছে দেয়া হয়। অতীতের মতো আল্লাহ সন্তুষ্টি অর্জন ও মানুষের কল্যাণে আগামী দিনেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

জাপানের পর নেপালেও নিষিদ্ধ ভারতের আম

১২০ টি গরু কোরবানি করে ১০ হাজার পরিবারের মাঝে বিলি করলো জামায়াতে ইসলামী

আপডেট সময় ০২:৩৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬