ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোলে নাসীরুদ্দীনের গাড়িবহরে হামলা-ভাংচুর, আহত চার নেতা

এবার যশোরের বেনাপোলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন। তবে গাড়ি বহরে থাকা নাসীরুদ্দীন এবং যুগ্ম সদস্য সচিব ফরিদুল হকসহ অন্যান্য নেতারা নিরাপদে আছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এনসিপির নেতাকর্মীরা জানান, বেনাপোল বাজারে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতেচোরাগোপ্তাহামলা করা হয়েছে। আজ বুধবার (৩ মে) বেলা সোয়া ১টার দিকে এ হামলা চালানো হয়। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। 

হামলার সময় গাড়িতে অবস্থানরত নাসীরুদ্দীন পাটওয়ারী এবং যুগ্ম সদস্য সচিব ফরিদুল হকসহ অন্যান্য নেতারা নিরাপদে রয়েছেন। আহত নেতাকর্মীদের মধ্যে রয়েছেন ছাত্রশক্তি নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত ও তাসকিন আহমেদ তাজিম এবং যুবশক্তি নেতা রুপম আহসান অর্নব।

এদিকে বেনাপোল সীমান্তে জোরপূর্বক পুশইনের প্রতিবাদে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সীমান্ত সফরে যান। এ সফরেই বেনাপোলে হামলার শিকার হন নেতাকর্মীরা।

জনপ্রিয় সংবাদ

জাপানের পর নেপালেও নিষিদ্ধ ভারতের আম

বেনাপোলে নাসীরুদ্দীনের গাড়িবহরে হামলা-ভাংচুর, আহত চার নেতা

আপডেট সময় ০২:৩৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬