ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অতিরিক্ত মুরগির রোস্ট না পেয়ে বিয়েবাড়িতে সংঘর্ষ, আহত ৩

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৪৭:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • ৫৩৬ বার পড়া হয়েছে

এবার পটুয়াখালীর বাউফলে একটি বিয়ের অনুষ্ঠানে মুরগির রোস্ট খাওয়াকে কেন্দ্র করে বর ও কনেপক্ষের সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। শুক্রবার (৫ জুন) দুপুর প্রায় ৩টার দিকে বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের মোল্লা বাড়ির পোল এলাকায় মোহন ও বিথী আক্তার নামে বর ও কনের বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

বর ও কনেপক্ষের স্বজন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বরযাত্রীরা কনের বাড়িতে যান। অতিথিদের খাবার পরিবেশনের একপর্যায়ে বরপক্ষের এক অতিথি আলম প্যাদা কনের চাচা ও পরিবেশনকারী রাসেল মোল্লার কাছে অতিরিক্ত একটি মুরগির রোস্ট চান। সে সময় গরুর মাংস পরিবেশন করা হচ্ছিল। এ নিয়ে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। পরে তা দ্রুত উত্তেজনায় রূপ নিয়ে সংঘর্ষে গড়ায়। ঘটনায় কনেপক্ষের তিনজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় আহতরা হলেনপলাশ মোল্লা (২৯), জুলহাস মোল্লা (২৫) ও রাসেল মোল্লা (২২) তাদের মধ্যে রাসেল মোল্লা চোখের পাশে গুরুতর আঘাত পেয়েছেন। কনের মামা বাবলু আকন বলেন, ‘আলম প্যাদা রোস্ট চাওয়ার পর কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। তবে, আলম প্যাদা প্রথমে হামলা করে এরপরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।এ বিষয়ে বরপক্ষের কেউই তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান বলেন, ‘রাসেল মোল্লার বাম চোখের পাশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে ইতোমধ্যে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘বিষয়টি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে তেমন কিছুই জানি না। তবে, খোঁজখবর নেওয়া হচ্ছে। তাদের অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

জাপানের পর নেপালেও নিষিদ্ধ ভারতের আম

অতিরিক্ত মুরগির রোস্ট না পেয়ে বিয়েবাড়িতে সংঘর্ষ, আহত ৩

আপডেট সময় ১০:৪৭:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬