ঢাকা ০১:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গভীর রাতে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল, এলাকায় চাঞ্চল্য

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৩৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
  • ৫৪৯ বার পড়া হয়েছে

এবার চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মশাল মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  জানা গেছে, বুধবার (৩ জুন) দিবাগত রাতের কোনো এক সময়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহমেদ রিংকুর নেতৃত্বে দামুড়হুদা শহরে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিল থেকে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনগুলোর কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পুলিশ হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

এর দুদিন পর শুক্রবার (৫ জুন) দুপুরে মিছিলের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।  ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে স্থানীয় মহলে নানা আলোচনা শুরু হয়। অনেকেই প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এমন কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এ বিষয়ে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বলেন, বিষয়টি নিয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। আমরা ভিডিও ও অন্যান্য তথ্য যাচাইবাছাই করছি।

তিনি আরও বলেন, তদন্ত শেষে খুব দ্রুত প্রকৃত ঘটনা সামনে আসবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে গিয়ে দুই রোগীর খোঁজ নিলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

গভীর রাতে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল, এলাকায় চাঞ্চল্য

আপডেট সময় ১১:৩৩:১২ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬