ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফিরে বীরের সংবর্ধনা পেলেন বিশ্বকাপে নিষিদ্ধ সেই রেফারি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:৫২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৫২৬ বার পড়া হয়েছে

এবার ২০২৬ ফিফা বিশ্বকাপে দায়িত্ব পালনের স্বপ্ন ভেঙে গেলেও দেশে ফিরে বীরের সংবর্ধনা পেয়েছেন সোমালিয়ার রেফারি ওমর আরতান। যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পেয়ে বিশ্বকাপের রেফারিং প্যানেল থেকে বাদ পড়া এই ম্যাচ কর্মকর্তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে ভিড় করেন দেশটির সরকারি কর্মকর্তা, ফুটবল ফেডারেশনের প্রতিনিধি, সহকর্মী রেফারি এবং সাধারণ মানুষ।

৩৪ বছর বয়সী আরতান ছিলেন ২০২৬ বিশ্বকাপের জন্য নির্বাচিত ৫২ জন রেফারির একজন। প্রথম সোমালিয়ান হিসেবে বিশ্বকাপের মূল পর্বে ম্যাচ পরিচালনার সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু ফ্লোরিডায় রেফারিদের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে গিয়ে মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন সীমান্ত ও অভিবাসন কর্তৃপক্ষের হাতে আটকা পড়েন।

মার্কিন প্রশাসনের দাবি, অতিরিক্ত নিরাপত্তা যাচাইয়ের সময় তার বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠনের সন্দেহভাজন সদস্যদের সঙ্গে যোগাযোগ বা সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়।

এর ভিত্তিতেই তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য ঘোষণা করে ফেরত পাঠানো হয়। তবে আরতান শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাকে তুরস্ক হয়ে নিজ দেশ সোমালিয়ায় ফেরত পাঠানো হয়। বুধবার মোগাদিসুতে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরে দেশটির প্রেসিডেন্টের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি।

জনপ্রিয় সংবাদ

বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা

দেশে ফিরে বীরের সংবর্ধনা পেলেন বিশ্বকাপে নিষিদ্ধ সেই রেফারি

আপডেট সময় ১২:৫২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬