ঢাকা ০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বনানীতে দুই নারীকে মারধর: যুবদলের নেতা বহিষ্কার, অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১১:৪৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • ৬৪১ বার পড়া হয়েছে

রাজধানীর বনানীর জাকারিয়া হোটেলে দুই নারীকে দলবদ্ধভাবে মারধরের ঘটনায় ঢাকা মহানগর উত্তর যুবদলের বনানী থানা আহ্বায়ক মনির হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) রাতে এই বর্বর হামলা ঘটে, যার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে।

ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, এক নারী শাড়ি পরে হোটেলের সিঁড়ি দিয়ে নিচে নামছিলেন, তখন এক হামলাকারী তার পথ রোধ করে শরীরে আঘাত করেন। ওই নারী মেঝেতে পড়ে যান। একইভাবে পাশের সিঁড়িতে থাকা আরেক নারীকে কয়েকজন ধাওয়া করে মাটিতে ফেলে নির্দয়ভাবে মারধর করে। ৮–১০ জনের একটি সংঘবদ্ধ দল এ নৃশংসতায় অংশ নেয়।

ভিডিওতে দেখা যায়, দুই নারী প্রাণপণে চিৎকার করলেও আশপাশের কেউ সাহায্যে এগিয়ে আসেনি। বরং পরে আরও কিছু ব্যক্তি হোটেলে ঢুকে ভাঙচুর চালায় বলে শব্দ শোনা গেছে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে হোটেল কর্তৃপক্ষ থানায় মামলা করেছে। পুলিশ অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

যুবদলের কেন্দ্রীয় দপ্তর থেকে বৃহস্পতিবার রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মনির হোসেনকে প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করা হয়েছে। এতে আরও বলা হয়, দল তার কোনো অপকর্মের দায় নেবে না এবং সব নেতাকর্মীকে তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম জানান, “ঘটনার পরপরই মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। ভিডিও ও অন্যান্য তথ্য-প্রমাণ সংগ্রহ করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

জনপ্রিয় সংবাদ

অসুস্থ মায়ের জন্য দোয়া চেয়ে দানবাক্সে চিঠি, সঙ্গে নগদ টাকা ও একজোড়া স্বর্ণের দুল

বনানীতে দুই নারীকে মারধর: যুবদলের নেতা বহিষ্কার, অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান

আপডেট সময় ১১:৪৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫