ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৪:২৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৬১০ বার পড়া হয়েছে

নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে মানসিক প্রতিবন্ধী সহোদর দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার গোনা ইউনিয়নের ঘোষগ্রাম মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- ঘোষগ্রাম মণ্ডলপাড়া গ্রামের মৃত হায়ের প্রামাণিকের ছেলে মফিজ প্রামাণিক (৬৫) ও হবিজ প্রামাণিক (৪৫)। একই সঙ্গে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের ছোট ভাই বেলাল প্রামাণিক বলেন, মফিজ ও হবিজ দুজনে মানসিক প্রতিবন্ধী। তারা দুপুর ১২টার আগে বাড়ির পাশে ঘোরাফেরা করছিলেন। এসময় অসাবধানতাবশত বাড়ি থেকে একটু দূরে একটি পুকুরের পানিতে পরে ডুবে যান। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পারি আমার এক ভাই পুকুরের পানিতে ভাসছে। সঙ্গে সঙ্গে আমরা পরিবারের লোকজন ও স্থানীয়রা ওই পুকুরে গিয়ে প্রথমে এক ভাইয়ের মরদেহ উদ্ধার করি। পরে পুকুরের পানিতে খোঁজাখুজি করে আরেক ভাইকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, দুই সহোদরের মৃত্যুর খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সাবেক আইআরজিসি প্রধান কেন চান যুক্তরাষ্ট্র ইরানে ‘স্থল আক্রমণ’ চালাক

নওগাঁয় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

আপডেট সময় ০৪:২৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫