ঢাকা ০২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে গলা ও পুরুষাঙ্গ কাটা বৃদ্ধের মরদেহ উদ্ধার

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০১:৩০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৬১৩ বার পড়া হয়েছে

নড়াইল সদরে এক বৃদ্ধ ইজিবাইক চালকের গলা ও পুরুষাঙ্গ কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামের একটি বাঁশ বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত আকবার ফকির (৬৫) আউড়িয়া ইউনিয়নের শড়াতলা গ্রামের মৃত মমিন ফকিরের ছেলে। পেশায় তিনি একজন ইজিবাইক চালক ছিলেন।স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ইজিবাইক চালক আকবার ফকির শড়াতলা গ্রামের নিজ বাড়ি থেকে বের হন এবং বাড়িতে ফেরেননি। পরে আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামের একটি বাঁশ বাগানের মধ্যে তাল গাছের সাথে গামছা দিয়ে হাত-পা বাঁধা বৃদ্ধার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। তার গলা ও পুরুষাঙ্গ কাটা অবস্থায় ছিল। নড়াইল সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।নড়াইলের পুলিশ সুপার (এসপি) মো. রবিউল ইসলাম বলেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনার তদন্ত চলছে, তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র থাকলে ইসরাইল দুই ঘণ্টাও টিকতে পারত না: ট্রাম্প

নড়াইলে গলা ও পুরুষাঙ্গ কাটা বৃদ্ধের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০১:৩০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫