ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পরকীয়া সন্দেহে স্ত্রী-শাশুড়ির সাথে যে কাণ্ড ঘটালেন স্বামী

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:৫৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৫৯৬ বার পড়া হয়েছে

পরকীয়া সন্দেহে স্ত্রী-শাশুড়ির সাথে যে কাণ্ড ঘটালেন স্বামী

রাজধানীর ডেমরা বামৈল এলাকার একটি বাসায় পরকীয়া সন্দেহে স্ত্রী ও শাশুড়িকে ছুরিকাঘাতের অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে বামৈল মাতব্বর গলির একটি বাসায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর আহত মোরশেদা আক্তার (২৩) ও তার মা সাহিদা বেগমকে (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় অভিযুক্ত সোহাগ মিয়াকে (২৮) আটক করেছে পুলিশ।

হাসপাতালে আহত মোরশেদার মামা মফিজুল ইসলাম আকাশ জানান, ভাড়া বাসায় তার বোন সাহিদা ও ভাগনি মোরশেদা স্বামী সোহাগকে নিয়ে থাকে। সোহাগ ও মোরশেদা পোশাক কারখানায় চাকরি করেন। বিভিন্ন সময় পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া লাগতো। মোরশেদা পরকীয়া করে- এমন সন্দেহ করে সোহাগ। এসব বিষয় নিয়ে দুপুরে আবার মোরশেদার সঙ্গে ঝগড়া হয় সোহাগের। একপর্যায়ে সোহাগ মোরশেদাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। এ সময় মোরশেদার মা বাধা দিতে গেলে তাকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সোহাগ।

তিনি আরও বলেন, মা-মেয়ের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। আর সোহাগকে ধরে পুলিশে দেয়।

ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহিন পারভেজ জানান, দুপুরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে সোহাগ মিয়াকে আটক করে থানায় নিয়ে আসা হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

পথের শেষ কাঁটাও সরে গেল, বহু নাটকের পর মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন থালাপতি বিজয়

পরকীয়া সন্দেহে স্ত্রী-শাশুড়ির সাথে যে কাণ্ড ঘটালেন স্বামী

আপডেট সময় ১২:৫৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫