ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনে হেরেও ফুল নিয়ে বিএনপির বিজয়ী প্রার্থীর বাসায় গেলেন শিশির মনি

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১২:৩২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫২১ বার পড়া হয়েছে

এবার সুনামগঞ্জ (দিরাইশাল্লা) আসনে আলোচিত জামায়াত প্রার্থী ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তিনি এ আসনে ধানের শীষের প্রার্থী নাছির চৌধুরীর কাছে হেরে গতকাল বৃহস্পতিবার রাতেই ফেসবুকে লাল গোলাপ শুভেচ্ছা জানান। শুক্রবার দুপুরে ফেসবুকে শুভেচ্ছা সীমাবদ্ধ না রেখে তিনি ফুল হাতে নিয়ে যান নাছির চৌধুরীর বাসায়। নাছির চৌধুরীর হাতে ফুল দিয়ে শিশির মনিরের শুভেচ্ছা জানানোর দৃশ্যটি মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে ফেসবুকে। মন্তব্যের ঘরে শিশির মনিরকে ঘিরে আফসোস ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর বিষয়টি ইতিবাচক হিসেবে নিয়েছেন হাওর জনপদের মানুষ।

দিরাইশাল্লার প্রধান নির্বাচনি এজেন্ট, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিবিরের সভাপতি রেজাউল ইসলাম বলেন, নির্বাচনে হারজিত থাকবেই। রাজনীতি হিংসার নয়, রাজনীতি হবে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভালবাসার। শিশির মনির কথা দিয়েছিলেন হেরে গেলে বিজয়ী প্রার্থীর বাসায় ফুল নিয়ে যাবেন। তিনি কথা রেখেছেন। শিশির মনির শুধু দিরাইশাল্লার নয়, গোটা দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চান। তার এই চেষ্টা অব্যাহত থাকবে।

শিশির মনির বলেন, ‘নির্বাচনে হারজিত থাকবেই। আমি হতাশ নই। যারা আমাকে মেধা, শ্রম ও অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি বলেছিলাম, হেরে গেলে জয়ী প্রার্থীর বাসায় ফুল নিয়ে যাব। আমি আজ ফুল নিয়ে এসেছি।তিনি আরো বলেন, ‘৬৩ হাজার ভোট পেয়েছি। আপনাদের ভালোবাসার কাছে আমি কৃতজ্ঞ। আমি জাতীয়ভাবে ও স্থানীয়ভাবে দিরাইশাল্লাবাসীর জন্য আওয়াজ তুলব। সরকারিভাবে না হলেও বেসরকারি উদ্যোক্তাদের নিয়ে হাওরের উন্নয়নে ভূমিকা রাখব। আমি চাই নতুন রাজনীতির বন্দোবস্ত। রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে সম্প্রীতি চালু করতে হবে। আমি সেটাই করব।

জনপ্রিয় সংবাদ

জনগণকে কনভেন্স করাই হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং: তারেক রহমান

নির্বাচনে হেরেও ফুল নিয়ে বিএনপির বিজয়ী প্রার্থীর বাসায় গেলেন শিশির মনি

আপডেট সময় ১২:৩২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬