ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুক পোস্টে ক্ষমা চেয়ে নিজের জীবন দিলন বিএনপি নেতা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০২:৫৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬০৩ বার পড়া হয়েছে

এবার লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপি নেতা ইউসুফ আলী বুলু রাড়ী (৫২) ফেসবুকে ক্ষমা চেয়ে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন। পারিবারিক অনভিপ্রেত ঘটনার কারণে তিনি হতাশা থেকে এই সিদ্ধান্ত নিয়েছিলেন। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

ইউসুফের পোস্টে লেখা ছিল, ‘যদি ভুলবশত কারো সঙ্গে অন্যায়অবিচার করে থাকি, আমাকে ক্ষমা করে দিবেন তিনি উত্তর চরবংশী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। জানা গেছে, সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতের যেকোনো সময় পারিবারিক হতাশার জের ধরে তিনি আত্মহত্যা করেছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইউসুফের সঙ্গে ব্যক্তিগত বিষয় নিয়ে পরিবারের মধ্যে বিরোধ দেখা দিয়েছিল। বিষয়টি নিয়ে পারিবারিক সালিশি বৈঠকও অনুষ্ঠিত হয়েছিল। উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কবির সরকার জানিয়েছেন, কয়েকদিন ধরে ইউসুফ সবার সঙ্গে অসংলগ্ন আচরণ করছিলেন। সেই রাতে তিনি একটি ছুরি নিয়ে পরিবারের সদস্যদের ঘর থেকে বের করে দেন এবং পরে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে আত্মহত্যা ঘটান।

এ বিষয়ে হাজীমারা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মমিনুল হক জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

জনপ্রিয় সংবাদ

সাবেক আইআরজিসি প্রধান কেন চান যুক্তরাষ্ট্র ইরানে ‘স্থল আক্রমণ’ চালাক

ফেসবুক পোস্টে ক্ষমা চেয়ে নিজের জীবন দিলন বিএনপি নেতা

আপডেট সময় ০২:৫৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬