ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:৪৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ৫২৪ বার পড়া হয়েছে

এবার নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নএর বাহাদুরপুর গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো এক সময় বাড়ির ভেতরেই পরিবারের সদস্যদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে সকালে প্রতিবেশীরা বাড়িতে রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন। 

এদিকে নিহতরা হলেনহাবিবুর রহমান, তার স্ত্রী পপি সুলতানা, তাদের ১০ বছর বয়সী ছেলে পারভেজ এবং ৩ বছর বয়সী কন্যা সন্তান সাদিয়া আক্তার। একই পরিবারের চারজনের এমন নির্মম হত্যাকাণ্ডে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানোর প্রক্রিয়া শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। তিনি আরও জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জনপ্রিয় সংবাদ

সরকার দুই মাসের মধ্যে জনগণকে রাজপথে আসতে বাধ্য করছে: এটিএম আজহার

একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা

আপডেট সময় ১০:৪৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬