ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার হরমুজ প্রণালির জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ তিন ভারতীয়

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ১০:২৩:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৫২৯ বার পড়া হয়েছে

এবার হরমুজ প্রণালির ওমান উপকূলে একটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। পালাওয়ের পতাকাবাহী জাহাজটিতে ভারতীয় নাবিকরা ছিলেন। হামলার পর ২১ ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। কিন্তু এখনো তিনজন নিখোঁজ আছেন। গতকাল বুধবার জাহাজে মার্কিন সেনারা হামলা চালায়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তিনজন নিখোঁজ থাকার বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া মার্কিনিদের এ হামলার নিন্দা জানাতে দেশটির একজন দূতকেও তলব করেছে নয়াদিল্লি।

সেত্তেবেল্লো নামে এ তেলের ট্যাংকার জাহাজটির ইঞ্জিন রুমে মিসাইল ছোড়ে যুক্তরাষ্ট্র। এতে সেখানে আগুন ধরে যায়। পালাওয়ের পতাকাবাহী জাহাজটিতে ২৮ জন ক্রু ছিলেন। যারমধ্যে ২৪ জনই ভারতীয়। ওমানি বন্দর সোহর থেকে ২০ নটিক্যাল মাইল দূরে হামলার শিকার হয় এটি। এরপর জাহাজ থেকে সাহায্যের আবেদন জানানো হয়। ওমানের রাজধানী মাসকাটস্থ ভারতীয় দূতাবাস এক্সে এক পোস্টে বলেছে, ২৪ ভারতীয় নাগরিকের মধ্যে ২১ জনকে নিরাপদে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। কিন্তু তিনজন এখনো নিখোঁজ। তাদের খুঁজে পেতে হামলাস্থলে চিরুনি অভিযান চালানো হচ্ছে।

ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা ফার্ম অ্যামব্রে জানিয়েছে, যুক্তরাষ্ট্র নৌঅবরোধ আরোপ করে ইরান সংশ্লিষ্ট জাহাজগুলোকে চলাচল করতে দিচ্ছে না। যেসব জাহাজ চলার চেষ্টা করা হচ্ছে সেগুলোকে হয় ফিরিয়ে দেওয়া হয় নয়ত হামলা চালিয়ে নিষ্ক্রিয় করে দেওয়া হয়। এই জাহাজটিও অবরোধ সংশ্লিষ্ট হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। গতকাল থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আবারও সংঘাত শুরু হয়েছে। যা আজ দ্বিতীয়দিনও হয়েছে। দুই দেশই হামলা ও পাল্টা হামলা চালিয়েছে। সূত্র: এনডিটিভি

জনপ্রিয় সংবাদ

বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা

এবার হরমুজ প্রণালির জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ তিন ভারতীয়

আপডেট সময় ১০:২৩:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬