ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আজ মেক্সিকোর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে শাকিরা-বার্না বয়

  • ডেস্ক রিপোর্টঃ
  • আপডেট সময় ০৩:০০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৫৩৭ বার পড়া হয়েছে

এবার ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে গানের সুরে বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে আবারও ল্যাটিন পপ সম্রাজ্ঞী শাকিরার ওপরই ভরসা রেখেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বৃহস্পতিবার (১১ জুন) উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতাতে প্রস্তুত কলম্বিয়ান পপ তারকা শাকিরা। অনুষ্ঠান শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়।২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে শাকিরার গাওয়াওয়াকা ওয়াকাবিশ্বজুড়ে এক অভূতপূর্ব আলোড়ন সৃষ্টি করেছিল। সেই ধারাবাহিকতায় ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল অ্যান্থেম বা মূল থিম সং হিসেবে প্রকাশ পেয়েছে তার নতুন গানদাই দাই

নাইজেরিয়ান জনপ্রিয় আফ্রোবিটস শিল্পী বার্না বয়ের সাথে যৌথভাবে গাওয়া শাকিরার এই নতুন ট্র্যাকে ল্যাটিন পপের সাথে আফ্রোবিটসের এক চমৎকার মেলবন্ধন ঘটানো হয়েছে। ফিফা জানিয়েছে, এই গানটি বিশ্বকাপের অফিশিয়াল অ্যালবামের মূল আকর্ষণ। মেগা টুর্নামেন্টটি উপলক্ষে মোট ১৮টি গান নিয়ে সাজানো হয়েছে এই অফিশিয়াল মিউজিক অ্যালবাম। বিভিন্ন ধারার সঙ্গীতপ্রেমীদের এক সুতোয় বাঁধতে ফিফার এই বিশেষ অ্যালবামে শাকিরা ও বার্না বয় ছাড়াও স্থান পেয়েছেন বিশ্বখ্যাত রক ব্যান্ডদ্য রোলিং স্টোন্স’, ইলেকট্রনিক ড্যান্স মিউজিক গ্রুপমেজর লেজারএবং ল্যাটিন রেগেটন তারকাড্যাডি ইয়াঙ্কির মতো কিংবদন্তি সব শিল্পী ও ব্যান্ড।

এদিকে আজ রাতে মেক্সিকোর ঐতিহাসিক এস্তাদিও আজটেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া উদ্বোধনী অনুষ্ঠানটির মূল মঞ্চে মেক্সিকান ঐতিহ্য ও সংস্কৃতিকেসেন্টার স্টেজবা প্রধান আকর্ষণ হিসেবে তুলে ধরা হবে। ফিফার নির্দেশনা অনুযায়ী, মেক্সিকোর সমৃদ্ধ লোকজ সংস্কৃতি, ঐতিহ্যবাহী নৃত্য ও লোকশিল্পকে আধুনিক আঙ্গিকে উপস্থাপন করবেন দেশটির নিজস্ব আদিবাসী ও আধুনিক ফোকলোর পারফর্মাররা। মেক্সিকোর এই জমকালো উদ্বোধনী অনুষ্ঠান মাতাতে ইতিমধ্যেই একঝাঁক দেশীবিদেশী তারকার নাম চূড়ান্ত করেছে ফিফা। উদ্বোধনী মঞ্চে পারফর্ম করতে যাওয়া শিল্পীদের তালিকা নিচে দেওয়া হলো

শাকিরা (কলম্বিয়া), বার্না বয় (নাইজেরিয়া), জে বালভিন (কলম্বিয়া), টাইলা (দক্ষিণ আফ্রিকা), ড্যানি ওশান (ভেনেজুয়েলা), মানা (মেক্সিকান পপরক ব্যান্ড), আলেহান্দ্রো ফার্নান্দেজ (মেক্সিকো), বেলিন্ডা (মেক্সিকো), লিলা ডাউনস (মেক্সিকো), লস অ্যাঞ্জেলেস আজুলিস (মেক্সিকান কুম্বিয়া গ্রুপ), ঐতিহ্যবাহী মেক্সিকান সুরের সাথে আন্তর্জাতিক পপ, হিপহপ ও আফ্রোবিটসের এই মহাজাগতিক ফিউশন ফুটবলপ্রেমীদের জন্য এক অবিস্মরণীয় মুহূর্ত উপহার দেবে বলে আশা করছে ফিফা।

জনপ্রিয় সংবাদ

বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা

আজ মেক্সিকোর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে শাকিরা-বার্না বয়

আপডেট সময় ০৩:০০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬